1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝালকাঠিতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল পাওয়ায় ৯ শিক্ষককে অব্যাহতি, তিন শিক্ষার্থী বহিষ্কার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

ঝালকাঠিতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল পাওয়ায় ৯ শিক্ষককে অব্যাহতি, তিন শিক্ষার্থী বহিষ্কার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭২ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ঝালকাঠির নলছিটিতে মোবাইল ফোনসহ পরীক্ষার হলে প্রবেশের দায়ে ৯ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে হদুয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।পরীক্ষা চলাকালীন হদুয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের ৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় এবং ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। অপরদিকে, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রেও একই ধরনের ঘটনায় ৬ শিক্ষককে অব্যাহতি ও ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, “নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে আমরা শুরু থেকেই কঠোর অবস্থানে আছি। পরীক্ষার হলে মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রের অভ্যন্তরে মোবাইল পাওয়া যাওয়ায় দায়িত্বে থাকা ৯ শিক্ষককে অব্যাহতি এবং ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।” পরীক্ষা চলাকালীন অনিয়ম প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD