1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝালকাঠিতে এইচএসসি–আলিম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ঝালকাঠিতে এইচএসসি–আলিম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় এ প্লাস ও এ গ্রেড অর্জনকারী দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রাজাপুরের বাইপাস মোড় এলাকায় ব্যারিস্টার মঈন ফিরোজীর স্থানীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী এবং ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজী এ সংবর্ধনার উদ্যোগ নেন।

রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ১৭টি কলেজ ও মাদ্রাসার মোট ১৫৮ জন কৃতি শিক্ষার্থী এতে অংশ নেন। এর মধ্যে ৫৯ জন ছেলে ও ৯৯ জন শিক্ষার্থী মেয়ে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন মেধাবী শিক্ষার্থী কৃতি শিক্ষার্থীদের সঙ্গে ভর্তি প্রস্তুতি, বিভাগ নির্বাচন, বিশ্ববিদ্যালয় জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন এবং একটি বিশেষ কাউন্সেলিং সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মঈন ফিরোজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার।

অনুষ্ঠান বক্তব্য দেন রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ–সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাপুর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মো. শাকিল,সাধারণ সম্পাদক রাশেদ কামাল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সভাপতি মো. ওয়াসিম মিয়া, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জলিল আদিব।শেষে ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। আয়োজকরা আগামীতে শিক্ষার্থীদের জন্য আরও সহায়তা ও ক্যারিয়ারমুখী কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD