1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জেলা প্রশাসকের সাথে রূপসায় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

জেলা প্রশাসকের সাথে রূপসায় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকারের সঙ্গে রূপসা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণের এবং স্থানীয় সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি, নাগরিক সুবিধা সহজীকরণ এবং জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। এ সময় বিভিন্ন সুধীজন রূপসার বিভিন্ন সমস্যা এবং দপ্তরের কর্মকর্তারা তাঁদের দপ্তরের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ, রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আঃ সবুর খান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ার উল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহানউদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, শিক্ষা কর্মকর্তা মুহা: আবুল কাশেম, নির্বাচন অফিসার আঃ সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, মাসুম বিল্লাহ, ইলিয়াজ হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান, আঃ মালেক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদ্দিন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD