1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জুলাই বিপ্লব-২৪ বীর শহীদ ফারহান ফাইয়াজ এর ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও স্মরন সভা | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

জুলাই বিপ্লব-২৪ বীর শহীদ ফারহান ফাইয়াজ এর ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও স্মরন সভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

লিখন রাজঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জুলাই বিপ্লব -২৪’ এ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বীর শহীদ ফারহান ফাইয়াজ এর ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা নিজ এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকালে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা এ ফলক উন্মোচন করেন।

পরে শহীদ ফরহান ফাইয়াজের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তারাবো পৌর অডিটরিয়ামে দোয়া ও স্মরন সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে জুলাই শহীদদের স্মরনে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

স্মরন সভায় প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা বলেন, ফারহান ফাইয়াজ সহ আরো বীরের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। তাদের সেই রক্তের উপর দাঁড়িয়ে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে।

আমি শহীদ ফারহান ফাইয়াজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি রুহের মাগফেরাত কামনা করছি।এত কম বয়সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন ছাত্র দেশের প্রয়োজনে সময় মত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল জীবনে তোয়াক্কা না করে এবং আজকের এই দিনে গত বছর শুধুমাত্র তিনিই নন তার সাথে সাথে শাহাদাত বরণ করেছেন মাগফিরাত কামনা করছি।

ফারহান ফাইয়াজ আমাদের সামনে একটি আদর্শ একটি মডেল। আমাদের পরবর্তী প্রজন্ম তার আদর্শকে বুকে ধারণ করে ভালো কিছু দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে সমৃদ্ধির দিকে নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

আমাদের দেশ মাতৃকার স্বাধীনতায় গণতন্ত্রের পুনরুদ্ধারে নতুন বাংলাদেশ গড়তে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন যারা আহত হয়েছেন যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই ত্যাগ কে আমরা স্বীকার করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অথিদপ্তরের মহা পরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূইয়া। এর আগে উপস্থিত অতিথি বৃন্দ শহীদ ফারহান ফাইয়াজের কবর জিয়ারত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD