1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নানা কর্মসূচি পালন | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্সে শরীফ ফার্মাসিউটিক্যালসের ১৫ বছর পূর্তি উদযাপন

জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নানা কর্মসূচি পালন

  • প্রকাশিতঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পঠিত

ইসরাত জাহান পুষ্প, পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে ৫ আগস্ট২০২৫(৩৬ জুলাই) জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যেগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। জানা গেছে, ৫ আগস্ট বুধবার সকালে শহীদদের স্মরণে পটুয়াখালী মহা-শ্মশানে শহীদ হৃদয় তরুয়ার মঠে এবং শহীদ বাচ্চু হাওলাদারের গোরস্থানে ফাতেহা পাঠ শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ ও জেলা প্রশাসনের নানা কর্মকর্তা বৃন্দ সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ পটুয়াখালী পৌর শহরের শ্মশানে শহীদ হৃদয় তরুয়ার স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে এবং পরবর্তীতে বসাক বাজার এলাকায় শহীদ বাচ্চু হাওলাদারের গোরস্থানে ফাতেহা পাঠ শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।এদিকে একইদিন সকালে শহীদদের স্মরনে পটুয়াখালী মহা শ্মশানে শহীদ হৃদয় তরুয়ার মঠে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পটুয়াখালী জেলা বিএনপি সহ এর অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দরা।অন্যদিকে উক্ত দিন সকালে জুলাই গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জামায়াতে ইসলামী’র আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যেগে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD