1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ড্রোন শো আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

এই আয়োজনে বিপুল জনসমাগমের আশঙ্কায় নিরাপত্তা ও যান চলাচলে নিয়ন্ত্রণ আনতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন মানিক মিয়া এভিনিউ (খেজুর বাগান ক্রসিং থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত) অংশে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী সকাল ১১টা– বিকেল ১৪টা ৪৫ মিনিট পর্যন্ত বিভিন্ন শিল্পীদের পরিবেশনা। দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন’ উদযাপন। বিকাল ৫টায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ। সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় জনপ্রিয় ব্যান্ড “আর্টসেল” এর পরিবেশনা।

যানবাহন চলাচল নির্দেশনা ও বিকল্প পথ:

১) আড়ং ক্রসিং (পশ্চিম প্রান্ত):

* মিরপুর/মোহাম্মদপুর থেকে আগত যানবাহনকে আড়ং ক্রসিংয়ে বাম না ঘুরে সোজা ধানমন্ডি-২৭ হয়ে চলাচলের অনুরোধ। * দক্ষিণ দিক থেকে আসা যানবাহন গণভবন ক্রসিং হয়ে বিকল্প পথে চলবে।

২) খেজুর বাগান ক্রসিং (পূর্ব প্রান্ত):

* এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ধানমন্ডিগামী যানবাহনকে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে গমন করতে অনুরোধ। * সম্ভব হলে ফার্মগেট এক্সিট র‌্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।

৩) ফার্মগেট ক্রসিং:

* মানিক মিয়া এভিনিউ অভিমুখী যানবাহন ফার্মগেট থেকে বিজয় সরণি হয়ে ঘুরে চলবে।

৪. গণভবন ক্রসিং:

* ফার্মগেটগামী যানবাহনকে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে চলাচলের পরামর্শ।

৫. সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক:

* বিকল্প রুট হিসেবে আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

পার্কিং নির্দেশনা

অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের নিজস্ব বা ভাড়াকৃত যানবাহন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে অনুরোধ করা হয়েছে।

নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ ডিএমপির

গণবিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকা ঘিরে সম্ভাব্য যানজট এড়াতে ডিএমপি কর্তৃক নির্ধারিত বিকল্প রুট ব্যবহার এবং সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD