1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মোংলায় বিএনপির শোক র‍্যালি | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মোংলায় বিএনপির শোক র‍্যালি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২০ বার পঠিত

মোংলা প্রতিনিধিঃ

গত বছরের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও শোক র‍্যালির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোংলায় সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে
শোক র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে পথসভা করেন তারা।

এসময় বক্তারা বলেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকার ক্ষমতাচ্যুত হয়। এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয় এবং অনেক আন্দোলনকারী নিহত ও আহত হন। এই ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এনেছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মবিসর্জন এবং আহতদের যন্ত্রণা যারা উপলব্ধি করতে পারবে না, তারা কখনোই বুঝতে পারবে না তাদের ত্যাগের মহিমা। যারা আন্দোলন করেছে, গুলিবিদ্ধ হয়েছে, জীবন বাজি রেখে মৃত্যুর ঝুঁকিতে ছিল, তারাই কেবল বুঝতে পারবে যন্ত্রণার ধকল।

বক্তারা আরো বলেন, জুলাইয়ের অংশীদার কারও একার নয়। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। যারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করে, কেউ কেউ প্রকৃতপক্ষে নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জুমাবাদ মসজিদে-মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলেও জানান নের্তৃবৃন্দ।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD