1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন হলেও সেই কাঠামো এখনো টিকে আছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন হলেও সেই কাঠামো এখনো টিকে আছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো টিকে আছে। এখনও দেশে রয়েছে মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস। লড়াই শেষ হয়নি, এই লড়াই চলছে এবং চলবে নতুন একটি দেশ গঠনের লক্ষ্যে।”তিনি আরও বলেন “কুড়িগ্রাম মানেই অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা। কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই, তারামন বিবির অস্ত্রধারণ, জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। এই মর্যাদার কুড়িগ্রাম গড়তে এনসিপির পতাকা তলে সবাইকে আহ্বান জানাই।”

তিনি আজ বুধবার (২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়ায় এক পথসভায় এসব কথা বলেন। এর আগে তিনি রাজারহাটের পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।এ দিকে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও পথসভায় যোগ দেন কুড়িগ্রামের ৯ উপজেলা থেকে আসা হাজার হাজার মানুষ। পরে কুড়িগ্রামের পদযাত্রা শেষে জেলার ফুলবাড়ী উপজেলায় আবারও একটি পথসভা শেষে লালমনিরহাটের উদ্দেশ্য রওনা করেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD