1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জুড়াইনে টার্গেট কিলিংয়ের ২৪ ঘন্টার মধ্যে এজাহারনামীয় দুই আসামি গ্রেফতার | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

জুড়াইনে টার্গেট কিলিংয়ের ২৪ ঘন্টার মধ্যে এজাহারনামীয় দুই আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় সিএনজি অটোরিকশাচালক মো.পাপ্পু শেখকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন—মো. ইউসুফ সরদার ও মো. উজ্জল ওরফে কাঞ্চি।

মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে জুরাইনের আলমবাগ এলাকা থেকে ইউসুফ সরদারকে এবং দুপুরে শ্যামপুর থানার জুরাইন রেলগেট এলাকা থেকে উজ্জল ওরফে কাঞ্চিকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় জুরাইনে সন্ত্রাসী হামলায় পাপ্পু শেখকে গুলি করে হত্যা করা হয়।

মঙ্গলবার(০২ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় পাপ্পু শেখ নিজ বাসা থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। জব্বারের গলিতে পৌঁছালে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ ওরফে বাপ্পা গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের মুখে তাকে আটকে ফেলে। এ সময় বাপ্পারাজ নিজ হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এর একটি গুলি পাপ্পুর পুরুষাঙ্গের বাম পাশে লাগে। তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবার অভিযোগে কদমতলী থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র‍্যাব-১০ দ্রুত অভিযান শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় আলমবাগ এলাকা থেকে ইউসুফ সরদার এবং পরে জুরাইন রেলগেট এলাকা থেকে উজ্জল ওরফে কাঞ্চিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ইউসুফ সরদারের বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা এবং উজ্জল ওরফে কাঞ্চির বিরুদ্ধে দুটি মাদকের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD