1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগর সীমান্তে স্বর্ণসহ বিএসএফের হাতে এক বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারী আটক | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

জীবননগর সীমান্তে স্বর্ণসহ বিএসএফের হাতে এক বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারী আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে ৩ পিস স্বর্ণের বারসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আবু সাঈদ মন্ডল নামে এক বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারী আটক হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার সময় ভারতের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক আবু সাঈদ মন্ডল (২৫) জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের নতুন মসজিদ পাড়ার নওশের আলীর ছেলে।
সীমান্তের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার সময় ৬-৭ জন বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারী বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে হরিহরনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এক পর্যায়ে তারা ভারতের পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের সামনে পড়ে। এসময় বিএসএফ সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও আবু সাঈদ মন্ডল ৩টি স্বর্ণের বারসহ বিএসএফের হাতে আটক হয়।
সূত্র আরও জানিয়েছে, আটক আবু সাঈদ মন্ডলের কাছে বিপুল পরিমাণ স্বর্ণ ছিলো। বিএসএফ সদস্যরা তাকে আটক করার সময় সে স্বর্ণেরবারগুলো ঝোড়ের ভেতর ছুড়ে ফেলে দেয়। এসময় বিএসএফ সদস্যরা তার কাছ থেকে ৩ টি স্বর্ণেরবার উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝোড়ের ভেতর ফেলে দেওয়া স্বর্ণেরবারগুলো বিএসএফ সদস্যরা খুঁজছিলো।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD