

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : জীবননগরে উপজেলা হোমিওপ্যাথি ডক্টরস্ এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. এ.এন.এম মোস্তফা কামাল কে সভাপতি ও ডা. ইব্রাহিম খলিল কে সেক্রেটারি করে ১০ সদস্য বিশিস্ট জীবননগর উপজেলা শাখার দ্বি-বাষিক কমিটি গঠন করা হয়্ । গতকাল সকাল ৮ টার সময় জীবননগর অস্থায়ী কাযালয়ে চুয়াডাঙ্গা জেলা হোমিওপ্যাথি ডক্টরস্ এসোসিয়েশনের সভাপতি প্রখ্যাত হোমিও চিকিৎসক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপসস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান। এতে বিশেষ অতিথি হিসিাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা সাজেদুর রহমান, বিশিষ্ট হোমিও চিকিৎসক আব্দুল জব্বার, বিশিষ্ট শিক্ষাবিদ মাহফুজুর রহমান ও সাংবাদিক মাজেদুর রহমান লিটন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসাবে ডা. আব্দুল আউয়াল সেন্টু, সহকারি সেক্রেটারি ডা. আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান, দপ্তর ও আইটি সম্পাদক পদে ডা. আব্দুর রহমান, প্রচার সম্পাদক পদে মনিরুজ্জামান , নির্বাহী সদস্য পদে ডা. মশিয়ার রহমান, ডা. আরিফুর রহমান ও ডা. প্রশান্ত কুমার দাস নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৩ জন সিনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক কে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়। উপদেষ্টারা হলেন ডা. ইয়াছিন আলী, ডা. আব্দুল জব্বার খান ও ডা. রেজাউল করিম।