1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে মাহমুদ হাসান খাঁন বাবু | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

জীবননগরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে মাহমুদ হাসান খাঁন বাবু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধারা বিরল সম্মান ও সৌভাগ্যের অধিকারী। বাংলাদেশের একজন নাগরিক যদি চাই, আর যদি ভাগ্য সহায় হয় তাহলে সে ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ অথবা জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন, সংসদ সদস্য হতে পরবেন,মন্ত্রী,প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন। কিন্তু চাইলেই মুক্তিযোদ্ধা হতে পারবেন না।
গতকাল বুধবার বিকালে জীবননগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় কালে এই কথা গুলো বলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু।

বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আশাকরি শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে।নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে।নির্বাচনে কে কাকে সমর্থন করবে সেটা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইচ্ছা। এই ব্যক্তিগত ও রাজনৈতিক ইচ্ছার যেন সঠিক প্রতিফলন হয় সেই জন্যই আমরা দীর্ঘ ১৫ বছরের বেশি সময় লড়াই সংগ্রাম করেছি।
আমার ভোটের অধিকারটা যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। আপনার ভোটের অধিকারটা যেন আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। বিষয়টা এমন না যে সারাজীবন আপনাকে একই দলে ভোট দিতে হবে, বিশেষ করে আপনারা যারা মুক্তিযোদ্ধা, বিশেষ কোনো দলের অনুসারী না।

বিজিএমইএর সভাপতি বাবু খাঁন আরও বলেন,আপনারা কোন রাজনৈতিক দলের পক্ষ নিবেন সেটা আপনাদের মতো আপনার সিদ্ধান্ত নেবেন।সবাই স্বাধীন ভাবে রাজনীতি করবে।এই ব্যাপারে আমরা কোনো আবেদনও করব না। কারণ আপনাদের জ্ঞানের স্তর অনেক ওপরে।

বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উম্বত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের ও আব্দুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ,বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD