1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে ব্রিজের কাজে অনিয়মের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

জীবননগরে ব্রিজের কাজে অনিয়মের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর-বালিহুদা ব্রিজের কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন গ্রামীবাসী। তারা নিম্নমানের সামগ্রী অপসারণের দাবি করায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন ঠিকাদার জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্বত্বাধিকারী মো. জাকাউল্লাহ। এই ঘটনার প্রতিবাদ আজ সোমবার দুপুরে মাধবপুর গ্রামীবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন আবুল কালাম, আমিনুল মেম্বার, আক্তার হোসেন, আবু তালেব, সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, আসাদুল ইসলাম, আইজদ্দী আহমেদ, রবিউল ইসলাম, মহিউদ্দিন ভোলা, মহি মোল্লা, তরিকুল ইসলাম, নাজিরুল, মহিদুল, আতিয়ার, আলামিন, রেজাউলসহ গ্রামে শতাধিক বাসিন্দা।জানা গেছে, গত রোববার বিজ্র সংলগ্ন রাস্তার ধারে কয়েকটি গাইড পিলার স্থাপন করেন ঠিকাদার জাকাউল্লাহ। সেগুলো নিম্নমানের হওয়ায় প্রতিবাদ জানায় গ্রামবাসী। এসময় কয়েকটি পিলার নিম্নমানের হওয়ায় হাত দিয়ে নড়াচড়া করায় ভেঙে যায়। এ ঘটনার পর জাকাউল্লাহ জীবননগর থানায় মাজেদুল ইসলাম, কামাল, নাজিরুল ইসলাম, আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মাইদুল ইসলামের নাম উল্লেখসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাত রেখে জীবননগর থানায় অভিযোগ দেন।
এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে মাধবপুর গ্রামীবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বলা হয়, শুরু থেকেই ব্রিজের কাজে অনিয়ম হচ্ছে। তখন আওয়ামী লীগ সরকার থাকায় প্রতিবাদ করলে হামলা মামলার হুমকি দেওয়া হতো। এখনও প্রতিবাদ করায় মামলা হচ্ছে। আমরা এর প্রতিকার চাই।তারা আরও বলেন, এখানে কাজ একেবারে নিম্নমানের হচ্ছে। হাত দিলেই সিমেন্টের ঢালাই ভেঙে যাচ্চে। প্রতিবাদ করলেই চাঁদাবাজির মামলা দেওয়া হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার জাকাউল্লাহ বলেন, কাজ ঠিক আছে। তারা মব সৃষ্টি করেছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি গতকাল রাতে অবগত হয়েছি। আমরা সরেজমিনে গিয়ে দেখব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD