1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া থেকে ৪ মাদক সেবনকারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত আটটার সময় ২ টি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, নতুনপাড়া গ্রামের আয়নাল মন্ডলের ছেলে জাহিদ মিয়া(২০),ঝিনাইদহ জেলার খামারাইল গ্রামের আলিনুর ইসলামের ছেলে তুষার হোসেন, দক্ষিণ রামনগর গ্রামের আনছার উদ্দিনের ছেলে মেহেদী হাসান(২১) ও একই গ্রামের আয়ুব আলীর ছেলে বিপ্লব হোসেন(২২)।
বিজিবি সূত্রে জানা যায়,
মহেশপুর ৫৮ বিজিবির আওতায় নতুনপাড়া বিওপিতে কর্মরত হাবিলদার গোবিন্দকুমার দেবনাথ সঙ্গীয় জোয়ান সহ বৃহস্পতিবার রাতে নতুন পাড়ায় সীমান্তে টহল দিতে থাকে।টহল করাকালীন সময়ে নতুন পাড়া সীমান্ত পিলার ৬৭ হতে আনুমানিক ৪৫০ গজ দূরে জনৈক জামালের আমবাগানে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD