1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মো:,তারিকুর রহমান চুয়াডাংগা জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন উথলী বিওপির একদল বিজিবি হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ৭১/২-এস হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মাঠপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া একই ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সীমান্ত পিলার ৭৪/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের হালপাড়ার মাঠে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে ৪ কেজি গাঁজা। অভিযানে নেতৃত্বে দেন নায়েক সেলিম রায়হান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD