1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে পরিবহন বাসে ডাকাতি মামলায় খয়েরহুদা গ্রামের শিবু গ্রেফতার | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

জীবননগরে পরিবহন বাসে ডাকাতি মামলায় খয়েরহুদা গ্রামের শিবু গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মো:তারিকুর রহমান চুয়াডাংগা জেলা প্রতিনিধিঃ জীবননগরে আন্দুলবাড়িয়া সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাসে ডাকাতির মামলায় শিবু আক্তার রাঙ্গা(২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী শিবু উপজেলার খয়েরহুদা গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। গতকাল সোমবার ভোর চারটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর মঙ্গলবার ভোরে সন্তোসপুর-আন্দুলবাড়িয়া সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ গাড়ীর চালকের নিকট থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাসের চালকের হাতে কোপ মেরে বাসে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা,মোবাইল ফোন ও মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।ঐদিন সকালে জীবননগর থানার ওসি সহ পুলিশের সদস্যরা পরিদর্শন করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস বলেন, সন্তোসপুর আন্দুলবাড়িয়া সড়কে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় ডাকাতির সাথে জড়িত থাকায় শিবু কে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সহযোগীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD