1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে নিয়ম মেনে বীজ বিক্রি না করার কারনে দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

জীবননগরে নিয়ম মেনে বীজ বিক্রি না করার কারনে দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা :জীবননগরের উথলী বাসস্ট্যান্ড বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে ভেজাল ও নিম্নমানের বীজ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার(২৭.১১.২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় শিশু খাদ্য, সার কীটনাশক, বীজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, প্রতিশ্রুত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য (বীজ) সঠিকভাবে বিক্রয় না করায় উথলী বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালিয়ে মেসার্স জোয়ার্দ্দার বীজ ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা এবং একই আইনে মেসার্স মল্লিক ট্রেডার্সকে ১০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রতিষ্ঠান দুটিকে ধানসহ অন্যান্য বীজ সঠিকভাবে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD