1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণের উদ্বোধন | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

জীবননগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণের উদ্বোধন

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড, বোরো উফসী ও রাসায়নিক সার সহায়তা প্রদানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১লা ডিসেম্বর) সকালে কৃষি কর্মকর্তার কার্যালয়ে সামনে এসব ধানবীজ ও বিভিন্ন প্রকার সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচিটি জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করেন।

উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা,কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জুয়েল শেখ, পল্লী উন্নয়ন অফিসার জামিল আক্তার, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পারভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা বীরেন্দ্র, শাহআলম,দেলোয়ার হোসেন, শিমুল পারভেজ, কৃষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি একজন কৃষককে ৫ কেজি বোরো উফশী ধান বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয় এবং ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। এসময় কৃষকদের বীজ ও রাসায়নিক সারের যথাযথ ব্যবহারের পরামর্শ পদান করা হয় ও বোরা ধান চাষাবাদ সহ বালাই-ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের বিস্তারিত অবহিত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD