

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের রাতভর অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের ৩ নেতা কে আটক করেছে। গত শনিবার দিবাগত রাতে জীবননগর থানায় বাঁকা ও হাসাদাহ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আসামীরা হলেন, বাঁকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো.মিন্টু(৪৫),একই গ্রামের মৃত শহর আলী মন্ডলের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু তালেব(৫৮) ও হাসাদাহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃত বদর উদ্দিনের ছেলে শুকুর আলী(৫৪)।
আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় নাশকতা মামলা রয়েছে।
জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতরাতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় রাজনৈতিক মামলা রয়েছে।তাদেরকে থানায় রাখা হয়েছে।পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।