

মো;তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধিঃ জীবননগর উপজেলায় চলতি বছরে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার(১৯ জুলাই) সকাল ১১ টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রাইড প্রি-ক্যাডেট স্কুল এন্ড কোচিং ও জীবননগর কমিউনিটি ফেসবুকে গ্রুপের যৌথ উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে এই সম্মাননা স্মারক প্রাদান করা হয়।
উপজেলার মাধ্যমিক, ভোকেশনাল ও মাদ্রাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৬৪ জন শিক্ষার্থীকে একটি করে সম্মান স্মারক, একটি ফুলের স্টিক ও একটি আমের চারা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আল-আমীন হোসেন।
জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার,জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো.হাসানুজ্জামান হাসান,জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, প্রাইড কোচিংয়ের পরিচালক মাসুদ পারভেজ রানা প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান টি সার্বিকভাবে পরিচালনা করেন জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।