1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরের মনোহরপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রচারণা পথ সভায় মাহমুদ হাসান খাঁন বাবু | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

জীবননগরের মনোহরপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রচারণা পথ সভায় মাহমুদ হাসান খাঁন বাবু

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
“তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে । জীবন নগর উপজেলা মনোহরপুর ইউনিয়নে ৩ ও ৪ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে গতকাল শনিবার বিকালে মনোহরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পেয়ারাতলা বাস স্ট্যান্ডে পথ সভা অনুষ্ঠিত হয়। ৩-৪ নং ওয়ার্ডে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা ২ আসন্নের বিএনপির মনোনীত ধানের শীষে প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিজিএমই এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খাঁন বাবু, মনোহরপুর ইউনিয়নে ৫ টি স্থানে নির্বাচনী প্রচারণা চালান। অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা ও পথ সভায় তিনি বলেন,আমরা সকলে জানি বর্তমান জীবন নগর উপজেলা কৃষরা প্রচুর ফল উৎপাদন করে থাকেন । কৃষকরা জেনো ন্যায্য মূল্য পান, সেই জন্য ফুড প্রসেসিং ইউনিট তৈরি করা পরিকল্পনা আছে। সকল ধর্মের মানুষের সাথে মিলে মিসে থাকতে চাই ,কোন বিভেদ থাকবে না। অন্তবর্তীকালীন সরকারের অধীনে আগামী ২০২৬ ইং সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক দিন পর এদেশের মানুষ তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে মুলোবান ভোট প্রয়োগ করতে পারবেন এ সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন । রাষ্ট সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচি নির্ধারিত করা হয়েছে। মধ্যে ধর্ম , নারীর ক্ষমতায়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন সহ মোট ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে ।একটি ভোট অনেক মুল্যবান , ভোট জনগণের অধিকার ভোটার তার মুল্যবান ভোটটি ধানের শীষের দেবেন সেই লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফার কথা সর্ব‌ সাধারণকে বুঝাতে হবে। যদি আমরা তা সঠিক ভাবে বুঝাতে পারি তাহলে ভোটাররা ধানের শীষের ভোট দিবেন। তিনি আরো বলেন, প্রতি পক্ষ একটি দল জান্নাতে কথা বলে মা ও বোনদের বিভ্রান্তি করছে কেউ যেন বিভ্রান্তি করতে না পারে সেজন্য পুরুষদের বিশেষ খেয়াল রাখতে হবে । পাশাপাশি এলাকার মা-বোনেদের বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ বিশ্বাস করে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সর্বস্তান জনগণের উন্নয়ন কল্যাণ হবে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলার সভাপতি ধানের শীষের কান্ডারী বিজিএমই এর‌ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খাঁন বাবু । বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জেলার সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জমান ,জীবন নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন ,মনোহরপুর ইউনিয়নে বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম , সহসভাপতি খালেক প্রধান,সাধারণ সম্পাদক যুবদল সদস্য সচিব কামরুজ্জামান , যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনোহর পুর ইউনিয়ন বিএনপির সাফায়েত হোসেন সুমন, মনোহর পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খোকন, জীবননগর উপজেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন, মনোহর পুর ইউনিয়ন যুবদল শরিফুল ইসলাম, সদস্য সচিব জাহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হায়দার আলী,পলাশ হোসেন, কৃষক দলের সভাপতি লিপ্টন , জহিরুল হক, মহিলা দলে সভাপতি পারুলা খাতুন,জলিমা খাতুন, মৎস্য জীবিদল সেলিম মিয়া, চয়ন মিয়া সাধারণ সম্পাদক, ওলামা দলের সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক শহিদুল হক । আরো ১-৯নং ওয়াড়ে সকল নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন আরো উপস্থিত ছিলেন যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও বিএনপি’র অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন । পথসভায় বক্তারা বলে বিভিন্ন এলাকা রাস্তাঘাট দীর্ঘদিন অযত্নে পড়ে আছে।এ সমস্যা সমাধানসহ জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা। পথ সভায় সঞ্চালনায় ছিলেন , গোলাম রাব্বানী,

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD