1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জামায়াত ক্ষমতায় গেলে মহিলারা সবচাইতে ভালো থাকবে : জামায়াত রফিকুল ইসলাম খান | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

জামায়াত ক্ষমতায় গেলে মহিলারা সবচাইতে ভালো থাকবে : জামায়াত রফিকুল ইসলাম খান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি : আল্লাহর রহমতে জনগণের ভোটে জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে মহিলারা সব থেকে ভালো থাকবে। মহিলারা হলো মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মহিলাদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস পরীক্ষা থাকবে। মহিলারা আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে ইনশাআল্লাহ। মহিলাদের জন্য আলাদা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে।
শুক্রবার (২০ জুন) সকালে মুড়াপাড়া সরকারি কলেজ অডিটরিয়ামে রূপগঞ্জ উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,গত চার জলীয় জোট সরকারে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন একজন আমাদের আমীর অন্যজন সেক্রেটারি জেনারেল। তাহাদের শহীদ করা হয়েছে। মইনুদ্দিন,ফকিরুদ্দিনের দুই বছর আর হাসিনার ১৬ বছর প্রায় ১৮ বছর। মাইক্রোস্কোপ দিয়ে এই দুই মন্ত্রীর তিনটা মন্ত্রণালয়ের দুর্নীতি খোঁজা হয়েছে। কিন্তু ১ টাকার দুর্নীতি তারা খুঁজে পায়নি। এতে প্রমাণিত হয় জামাতে ইসলাম দুর্নীতি করেনা। ৫ ই আগস্টের পর জামাত শিবিরের লোকেরা চাইলে কিছু চাঁদাবাজি করতে পারতো কিনা। কিন্তু জামাত কোন চাঁদাবাজি, টেন্ডার বাজি, দখলবাজী করে নাই। ক্ষমতায় আসলেও জামাত চাঁদাবাজি করবে না। আমাদের দলে কোন দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ নেই। এই ঘোষণা বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কোন দল দিতে পারবে না। কোন দল বলতে পারবেনা আমরা ক্ষমতায় যাব আমাদের দলে কোন চাঁদাবাজ দখলবাজ নেই। এই ঘোষণা আর কেউ দিতে পারবে না। বাংলাদেশ জামাতে ইসলামী এই ঘোষণা দিতে পারে ইনশাআল্লাহ।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন,বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের চাঁদাবাজ দখলবাজ ও সন্ত্রাস দুর্নীতি মুক্ত, নৈরাজ্য মুক্ত, আধুনিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য লড়াই করছে। এজন্য আমি সম্মানিত কর্মী ভাইদের সম্মুখে কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর হল এই দেশের সম্পদের কোন অভাব নাই দুর্নীতি মুক্ত নেতৃত্বের অভাব। কাজেই নেয় নীতি ও ইনসাফ কে ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।
অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সঞ্চালনায় জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী জননেতা আনোয়ার হোসাইন মোল্লার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামাতের আমির মোহাম্মদ আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মোহাম্মদ মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামাতের সেক্রেটারী মোঃ হাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য পদ প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা জামাতের সহ সেক্রেটারী মোঃ আবু সাইদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা জামাতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রূপগঞ্জ আমীর মাওলানা ইমদাদুল্লাহ হাসেমী প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD