1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জাবির হল থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, উৎকণ্ঠায় শিক্ষার্থীরা | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

জাবির হল থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৬১ বার পঠিত

আমির ফয়সাল জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হলের টয়লেটের ফলস সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে হল প্রশাসন। পরে এটি আশুলিয়া থানায় ইনচার্জ অফিস্যারের কাছে হস্তান্তর করা হয়।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহীদ সালাম-বরকত হলের এ-ব্লকের পশ্চিম দিকে অবস্থিত টয়লেটের ফলস সিলিং পরিষ্কার করার সময় অস্ত্রটি দেখতে পান পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু। পরে তিনি হল অফিসে জমা দেন। হল প্রশাসন থেকে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ এসে অস্ত্রটি জব্দ করে।

এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু বলেন, ‘আজ কাজ করার জন্য হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে যাই। সেখানে ওয়াশরুমে সুইপিং করার সময় ফলস সিলিংয়ের ওপর থেকে লাঠি-ঝাড়ু বের করতে গিয়ে একটি কাঠের বাটযুক্ত পুরাতন আগ্নেয়াস্ত্রও বের হয়ে আসে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি হল অফিসকে অবহিত করি।’বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল বলেন, ‘এটি একটি দেশীয় পুরাতন কাঠের বাটযুক্ত পাইপগান। এর দৈর্ঘ্য বাটসহ ২৩ ইঞ্চি।এ বিষয়ে শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম বলেন, ‘এ বিষয়ে সকালে জানার পরপরই আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করি। প্রক্টর অফিস থেকে নিরাপত্তা কর্মকর্তা এবং আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে আমরা তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD