1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বাঘারপাড়া উপজেলা বিএনপি | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বাঘারপাড়া উপজেলা বিএনপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোরের বাঘারপাড়ায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের চৌরাস্থায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ৮৮ যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনের দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে ‘অবিস্মরণীয় দিন’ হিসেবে উল্লেখ করেন।

বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সেনা ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মাইলফলক হয়ে আছে।তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা আজও তাঁর আদর্শে অনুপ্রাণিত। ৯০-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই আমরা স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি। এ সময় তিনি ‘ধানের শীষ’-কে মানুষের মুক্তির প্রতীক আখ্যা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে এই প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ,বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু।

বক্তারা ৭ নভেম্বরকে দেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক উল্লেখ করে বলেন, “এই বিপ্লব সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে দেশকে চরম নৈরাজ্য থেকে মুক্তি দিয়েছিল।” তারা বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান।আলোচনা সভা শেষে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকা এসময় “জিয়ার সৈনিক এক হও” ও “ধানের শীষে ভোট দিন” শ্লোগানে মুখর হয়ে ওঠে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD