

মেহেদী হাসান রিয়াদ স্টাফ রিপোর্টারঃ ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে পাঁচটি সিংহ থেকে একটি সিংহ বের হয়ে গেছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে একটি সিংহ বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন।
তিনি আরো বলেন, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই রয়েছে।আমরা তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করছি।
ঘটনাটি জানার পরপরই চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীদের বের করে দেওয়া হয়
এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।