

জমি দখলের অভিযোগে রাজারবাগানের বাবলু গংদের
বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা
সদরের কাটিয়া লস্করপাড়ায় জমি দখল করে রাজারবাগানের বাবলু গংদের বিরুদ্ধে পাকা ঘরবাড়ি নির্মাণের অভিযোগে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরাতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (০২ জুলাই ২০২৫) সকালে মাছখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল বারী সরদার এর মেয়ে রাশিদা খাতুন বাদী হয়ে ৯জনকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরাতে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা মতে এ মামলা দায়ের করেন। যার নং-১১৬৬/২৫। বিবাদীরা হলেন- রাজারবাগান গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (বাবলু), মাছখোলা পশ্চিপাড়া গ্রামের মৃত আকবর আলী এর ছেলে মোঃ আব্দুল্লা সরদার, মোঃ আমানুল্লাহ সরদার, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ মহিবুল্যাহ হোসেন ও কন্যা মোছাঃ জয়নুর খাতুন ওরফে জয়নব, মোছাঃ জান্নাতি বিবি, মোছাঃ ছকিনা বিবি এবং মৃত আফিল উদ্দিন সরদারের ছেলে আপ্তাব উদ্দিন সরদার।
জানা গেছে, বাদীর পিতা ২০০৬ ইংরেজি তারিখে সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিসের ১১৬৭ নং দলিলমূলে ও পৈতৃক ওয়ারেশ সূত্রে ১০১ নং কাটিয়া মৌজার এসএ ৬৩৭ খতিয়ানের ১৭৪৮ দাগের মধ্যকার জমি মালিকানাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছে। অতঃপর বিআরএস ফাইনাল জরিপে বাদীর পিতার নামে ০.০০৯২ একর জমি রেকর্ডভুক্ত হয়। যার খতিয়ান নং- ৪১৩৭। হাল দাগ নং-৩৫৯৪/৩৬০৩। এছাড়াও বাদীপক্ষের ওয়ারেশগণের উক্ত কাটিয়া মৌজার বিআরএস ৯৫ খতিয়ানের ৩৫৯৪/৩৬০৩ দাগের ০.২৩০৮ একর জমির মধ্যে ০.০২৭০ একর, বিআরএস ৯৪ খতিয়ানের ৬৪২২, ৬৪৬৩ দাগের ০.২২০০ একরের মধ্যে ০.০৩৩৩ একরসহ মোট ০.৬৯৫ একর জমির মধ্য হইতে বিবাদীপক্ষদ্বয়ের নামীয় অংশ থেকে কাটিয়া মৌজার বিআরএস ৯৫ খতিয়ানের ০.২৩০৮ একরের মধ্যে ০.০১৬৪ একর, বিআরএস ৯৪ খতিয়ানের ০.২২০০ একরের মধ্যে ০.০৩৩৩ একর ও বিআরএস ৪১৩৭ খতিয়ানের ০.০০৯২ একরসহ মোট ০.০৫৮৯ একর জমি বিবাদীপক্ষ গায়ের জোরে দখল করিবার সুযোগ খুঁজিতে থাকে। এক পর্যায়ে শনিবার (২৮ জুন ২০২৫) সকাল আনু. ৮ টায় বিবাদীপক্ষদ্বয়সহ অজ্ঞাত ৩/৪ জন লোক হাতে মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর পিতার নামীয় বিআরএস রেকর্ডভুক্ত ৪১৩৭ খতিয়ানের ৩৫৯৪/৩৬০৩ দাগের ০.০০৯২ একর ও বাদীর ওয়ারেশগণের নামীয় কাটিয়া মৌজার এসএ ৬৩৭ খতিয়ানের ১৭৪৮ দাগের ০.০১৬৪ একর, এসএ ৮৮৫ খতিয়ানের ৫৬৮, ৫৬৯ ও ৫৭০ দাগের ০.০৩৩৩ একর জমি (সদর উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা ও কর্মচারীদের সহিত যোগসাজশে তঞ্চকতা করিয়া বিবাদীপক্ষদ্বয় বিআরএস ৯৪ ও ৯৫ খতিয়ানে নিজ নিজ নামে রেকর্ডভুক্ত করে।) গায়ের জোরে দখল করতঃ গাছপালা কেটে নেওয়ার পাশাপাশি পাকা ঘর নির্মাণের চেষ্টা করে। বাদীপক্ষসহ তার বাড়ীর লোকজন কাজে বাঁধা দেওয়ায় বিবাদীরা অকথ্যভাষায় গালিগালাজসহ খুন জখম করার হুমকি প্রদান করেন। প্রকাশ থাকে যে, উক্ত তপশীল জমি নিয়ে বাদীপক্ষের ওয়ারেশগণের দায়েরকৃত বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল, সাতক্ষীরা আদালতে একটি মামলা বিচারাধীন রহিয়াছে। যার নং-৬০৩/২৫।
এ বিষয়ে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক বলেন, নোটিশ জারী করতে আইওকে নির্দেশ দিয়েছি। তিনি আইন মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
এ বিষয়ে সাতক্ষীরা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী মোঃ মোফাক্কারুল ইসলাম (মিলন) বলেন, ন্যায় বিচারের স্বার্থে আমরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাতক্ষীরা আদালতের দারস্ত হয়েছি। অত্র আদালতের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামলাটি আমলে নিয়ে ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ পরবর্তী দিন ধার্য্য করেছেন এবং নাশিলী জমিতে প্রবেশ বারিত করিবার পক্ষে ঘরবাড়ি নির্মাণ কাজ বন্ধ করার জন্য শান্তি শৃঙ্খলা রক্ষা করিবার জন্য সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ও সহকারী কমিশনার (ভূমি) কে নালিশী জমির দখল বিষয়ে তদন্ত করে রিপোর্ট প্রদান করার নির্দেশ প্রদান করেন।