1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জনগণ নির্বাচনের ট্রেনে উঠেছে—বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

জনগণ নির্বাচনের ট্রেনে উঠেছে—বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত
oplus_0

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ
হাতিয়া (নোয়াখালী ) প্রতিনিধিঃ

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ৬ (হাতিয়া) আসলে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, সারাদেশের মানুষ ভোট প্রদানের জন্য উৎসুক হয়ে আছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। আর বাংলাদেশের জনগণ নির্বাচনের সে ট্রেনে উঠে পড়েছে। সারাদেশের মাঠে মাঠে রাস্তায় রাস্তায় জনতার যে ঢল নেমেছে। সেটি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে বিএনপিকে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করার মধ্য দিয়ে শেষ হবে।

রোববার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় নোয়াখালী ৬ আসনে (হাতিয়া) প্রচারণার অংশ হিসেবে বুড়িচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

শামীম বলেন, গত ১৭ বছরে হাতিয়া দ্বীপের মানুষ অনেক কিছু বঞ্চিত হয়েছে। সন্ত্রাস আর চাঁদাবাজে ভরে গিয়েছিলো এই জনপদ। আমরা কথা দিচ্ছি আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর হাতিয়ার নানাবিধ উন্নয়নে কাজ করা হবে। হাতিয়ার প্রধান সমস্যা নৌপথ, সড়ক, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করা হবে। এ জনপদের মানুষের দুর্ভোগ লাগোবে আমাদের দল কাজ করবে। হাতিয়া দ্বীপের যে পর্যটন সম্ভাবনা রয়েছে সেটি নিয়েও আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে। সারা দেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে তৈরি করা হবে হাতিয়ারকে।

জেলা বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনু উর রশিদ আজাদ।

উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন, সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন, সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন,সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররমবিল্লা শাহাদাত, যুগ্ন সাধারন সম্পাদক আশিক ইকবাল
‘সহ অনান্য নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD