1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জনগণই আমাদের বৈধতা: নাহিদ | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

জনগণই আমাদের বৈধতা: নাহিদ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পঠিত

মাহতাব উদ্দনি আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণই আমাদের বৈধতা। আমরা স্বৈরাচারকে হটিয়েছি নতুন করে আর স্বৈরাচারকে আসতে দেব না। মানুষের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস এগুলোকে ভয় পাবেন না। আমরা প্রতিবাদ করতে শিখেছি। এটা আমাদের জারি রাখতে হবে। এটা যদি জারি না রাখেন তাহলে নতুন করে স্বৈরাচার তৈরি হবে। জাতীয় নাগরিক পার্টি এ জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করে যাবে। আমাদের পদযাত্রা প্রথম শুরু করেছি উত্তরবঙ্গ থেকে।তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকায় বিশাল প্রোগ্রাম করব। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সনদ সেটা আমরা জাতির সামনে তুলে ধরব। আমরা যে রকম গণঅভ্যুত্থানে বিজয় লাভ করেছি আগামী সংসদেও বিজয় লাভ করব ইনশাআল্লাহ।শুক্রবার (০৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের আজাদ মোড়ে ‘জুলাই পদযাত্রার’ পথসভায় তিনি এ কথা বলেন।এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আকতার হোসেন। ঘোড়াঘাট উপজেলা শাখা সংগঠন প্রভাষক আব্দুল মান্নান সরকার ও কেন্দ্রীয় সংগঠক মেহরাজ শাহরিয়ার মিথুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD