1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জঙ্গি হামলায় নিহত ঝালকাঠির দুই বিচারককে স্মরণ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

জঙ্গি হামলায় নিহত ঝালকাঠির দুই বিচারককে স্মরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ১৪ নভেম্বর—ঝালকাঠির ইতিহাসের এক শোকাবহ দিন। ২০০৫ সালের এ দিনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় শহীদ হয়েছিলেন ঝালকাঠির দুই সাহসী বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে। তাঁদের ত্যাগ ও স্মৃতিকে স্মরণে রেখে ২০তম বার্ষিকীতে নানা আয়োজনে দিনটি পালন করেছে ঝালকাঠি জেলা জজশীপ।

শুক্রবার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। কালো ব্যাজ ধারণ করে র‍্যালিটি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিচারক হত্যার স্থানেই নির্মিত স্মৃতিস্তম্ভে পৌঁছে শেষ হয়। সেখানে জেলা জজশীপ, আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, গণপূর্ত, পৌরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নিহত দুই বিচারকের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিচারকবৃন্দ, আইনজীবী, কালেকটরেট, পৌরসভা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে দেশ ও বিচার ব্যবস্থার প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ বাংলাদেশে বিচার বিভাগের নিরাপত্তা ও সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে।
শেষে শহীদ দুই বিচারকের পরিবারে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বক্তারা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD