1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা নাছির গ্রেফতার | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা নাছির গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৩১ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রামে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ও সাবেক কাউন্সিলর নুর মোস্তাফা টিনুর সহযোগী, যুবলীগ নেতা নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানার পুলিশ৷ রবিবার রাতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়৷ তিনি চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির নুরুল আলমের ছেলে৷ চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃত নাছির উদ্দিন যুবলীগ নেতা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ছিলেন৷ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জুলাই মাসে বহদ্দারহাট মোড়ে ছাত্র-জনতার ওপর হামলার সাথে সরাসরি জড়িত থাকার সাক্ষ্য প্রমান পাওয়ার গেছে। গ্রেফতার নাছির উদ্দিনকে চান্দগাঁও থানার মামলায় (মামলা নাম্বার ১১) আদালতে প্রেরণ করা হয়েছে৷

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসের ১৮ তারিখ বিকেলে চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সন্ত্রাসীরা গুলি বর্ষন, বোমা বিষ্ফোরণ করে। একই সাথে হকিস্টিক, লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে আসামীদের ছোড়া গুলিতে মামলার বাদি আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হয়৷ এদিকে স্থানীয়দের ভাষ্যমতে নাছির উদ্দিন সাবেক কাউন্সিলর টিনুর ঘনিষ্ঠ সহযোগী৷ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর মিছিল সহকারে দলবদ্ধ ভাবে হামলার সময় সামনের সারিতে নাছিরকে দেখা গেছে৷ এছাড়া সাবেক মেয়র রেজাউল করিম ও সাবেক এমপি মোসলেম উদ্দিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নাছিরের৷ এসব সম্পর্ককে পুঁজি করে পুরাতন চান্দগাঁও ও কালুরঘাট শিল্প এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করতেন নাছির।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD