1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু সালেহ গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু সালেহ গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক ও সদস্য আবু সালেহ মোহাম্মদ হাসানুল বারী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।

বুধবার (২ জুলাই) সকালে ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া গ্রেফতার তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় একটি অভিযান চালানো হয়। এতে সাবেক ছাত্রলীগ নেতা আবু সালেহ মোহাম্মদ হাসানুল বারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

ডিবি সূত্র আরও জানায়, গত ২৭ জুন সকাল ৬টায় রাজধানীর পান্থপথ এলাকায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর মুক্তির দাবিতে একটি মিছিলে অংশগ্রহণ করেন তিনি।

গ্রেফতারকৃত আসামিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া।

 

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD