1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চৌধুরী ক্লিনিকের পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতকের সার্বিক দায়িত্ব নিলেন' ইউএনও ' | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

চৌধুরী ক্লিনিকের পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতকের সার্বিক দায়িত্ব নিলেন’ ইউএনও ‘

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মোঃ জসীম মিয়া মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে নেমে আসে তীব্র ক্ষোভ ও মানবিক আলোড়ন।রোববার সকালে ক্লিনিকের পরিচ্ছন্নকর্মী সাথী বেগম টয়লেটের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। তাৎক্ষণিকভাবে তিনি রিসিপশনিস্ট স্বর্ণালী খন্দকারকে জানান এবং দু’জনে মিলে নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নবজাতকটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ। তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা ও পরিচর্যার আওতায় রাখা হয়েছে।
এদিকে জন্মের পরপরই সন্তানকে ফেলে যাওয়ার হৃদয়বিদারক ঘটনাটি এলাকাজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে। কেউ কেউ সন্তান পেতে বছরের পর বছর অপেক্ষা করেন, আবার কেউ নিজের সন্তানকে এভাবে ফেলে পালিয়ে যান,
এ দৃশ্য সমাজকে নাড়িয়ে দিয়েছে।এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে পরিত্যক্ত নবজাতকটির সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। তিনি জানিয়েছেন, শিশুটির নিরাপদ চিকিৎসা, পরিচর্যা ও সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিশুটির মা ও পরিবারের পরিচয় শনাক্তে প্রশাসন ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।স্থানীয়রা আশা করছেন, নবজাতকটি নিরাপদে বড় হবে এবং এমন নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি রোধে সমাজ আরও সচেতন হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD