1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চেয়ারম্যানকে লাঞ্ছিত, মেম্বার মামলার আসামি, দল থেকে সাময়িক বহিস্কার | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

চেয়ারম্যানকে লাঞ্ছিত, মেম্বার মামলার আসামি, দল থেকে সাময়িক বহিস্কার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২২৪ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের সাথে ঐ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার আবু হানিফের দীর্ঘদিন থেকে বিরোধ লেগেই আছে মর্মে উভয় পক্ষের সমর্থকদের দাবী এবং এটি বীরগঞ্জের প্রশাসন ও সর্বস্তরের গনমানুষ অবগত।

২৬ জুন সন্ধ্যার পর খলসী বাজার সংলগ্ন ইউনিয়নের ৪নং ওয়ার্ডে হানিফ মেম্বারের বাড়ির আশেপাশে বাবুল ও দুলুর জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য দিনব্যপী জমি পরিমাপের পর উঠান বৈঠক বসে। সে সময় সুযোগ সন্ধানী, গণধিকার পরিষদের বহিষ্কৃত উপজেলা সভাপতি ও অনেক পদধারি আবু হানিফ মেম্বার সেখানে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে চলমান বৈঠকে অশ্লীল আশ্রাব্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য ধেয়ে এলে চেয়ারম্যানের সমর্থকরা মৃত আনোয়ার হোসেনের ছেলে ফরিদ আলীসহ অনেকের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। এ সময় চেয়ারম্যান আনিস ঘটনাটি থানায় ও উপজেলা নির্বাহী অফিসারকে মুঠো ফোনে জানায়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় নাই।

হানিফ মেম্বার এলাকাবাসীকে নিয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। উত্তেজিত পরিস্থিতিতে কেবলমাত্র তার ছেলে রাজিব ও স্ত্রী রোজিনা ছাড়া কেউই তার পক্ষ অবলম্বন করে নাই। সে সময় হানিফ, স্ত্রী রোজিনা ও ছেলে রজিবুল চেয়ারম্যানের সমর্থক ফরিদ আলীকে মারপিট করে তার পকেট থেকে ২৫ হাজার ও চেয়ারম্যান কে আটকে রেখে তার পকেটের ৭৫ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে চুরির ঘটনায় ফরিদ আলী বাদী হয়ে হানিফ মেম্বারকে প্রধান অভিযুক্ত করে মামলা করেছে। রাতেই পুলিশ অভিযুক্ত হানিফের বাসায় অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। সে ও পরিবারের লোকজন পালিয়ে যায় বাড়ী থেকে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান অনিস’কে ইউপি সদস্য আবু হানিফ মেম্বার হামলা চালিয়েছে সংবাদটি ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের লোকজন, এলাকাবাসী ঘটনাস্থল খলশিবাজারে উপস্থিত হয়ে জমায়াত হয়। চেয়ারম্যানের নিরাপত্তা না দিয়ে থানা পুলিশ ঘটনাস্থলে না পৌচানোর কারনে ক্ষুব্ধ জনতা হানিফ মেম্বারের বিচার ও গ্রেফতারের দাবীতে বীরগঞ্জ থানায় উপস্থিত হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ছুটিতে থাকায় ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন দায়িত্ব পালন করছিলেন। এসময় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার দাস ও বীরগঞ্জ থানার ওসি তদন্ত শিহাব উদ্দিন ও বিএনপির নেতাকর্মিদের সাথে বৈঠক করে উপস্থিত ক্ষুব্ধ জনসাধারণকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন।

এসময় পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে জনসাধারণ ও নেতাকর্মিদের উদ্দ্যেশে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বিএনপি নেতা সুভাষ দাস, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী বক্তব্য রাখেন।

আহত ফরিদ আলী বাদী হয়ে বীরগঞ্জ থানায় ইউপি সদস্য ও বীরগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সভাপতি আবু হানিফ সহ ৩ জনের নামে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত শিহাব উদ্দিন জানান, আসামীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে। হানিফ মেম্বার সহ সকলে পলাতক রয়েছে।

এদিকে চেয়ারম্যানকে লাঞ্চিত করার অভিযোগে দিনাজপুর জেলা গণধিকার পরিষদ সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে বীরগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মেম্বারকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় সভাপতি পদ থেকে সাময়িক বহিষ্কার করেন। হানিফ মেম্বার পলাতক থাকলেও ফেসবুক লাইভে রাতে তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।মারপিট ও চুরির ঘটনায় ফরিদ আলী বাদী হয়ে এজাহার করলে মামলা রেকর্ড করা হয়, যার নম্বর ২২। মামলা হওয়ার পর অভিযুক্ত মেম্বার আবু হানিফকে এলাকায় পাওয়া যায়নি। বিক্ষুদ্ধ জনতা ও বক্তারা আবু হানিফ নানান অপকর্মের হোতা এবং তার এলাকার মানুষকে অহেতুক হয়রানি করার অভিযোগ করেন।সে সময় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন সরকার, ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এএসআই সিরাজুল আওলাদ সুমন ও সকল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

২ বছর পূর্বে চেয়ারম্যান ও মেম্বার চলমান বৈঠকে হাতাহাতি করে এলাকায় ব্যাপক তোলপাড়সহ অস্থিরতা সৃষ্টি করেছিল। তৎকালীন উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে শান্তিপূর্ণ আপোষ মীমাংসা করা হলেও প্রতিহিংসার আগুনে জ্বলছে হানিফ মেম্বার, তাই প্রতিশোধ নেয়ার সুযোগ সন্ধানে দীর্ঘদিন প্রহর গুনছিল মেম্বার।উল্লেক্ষ, আবু হানিফ মেম্বার হওয়ার আগেও পূর্বের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক কেও একই এলাকায় মহিলা দিয়ে লাঞ্চিত ও অপমানিত করেন বলে এলাকাবাসী জানায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD