1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চিলমারী তেল ডিপো রক্ষায় শ্রমিকদের মানববন্ধন | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

চিলমারী তেল ডিপো রক্ষায় শ্রমিকদের মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের চিলমারী তেল ডিপোর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

সোমবার (৩০ জুন) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চিলমারী নদী বন্দর থেকে আগত শতাধিক শ্রমিকের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও চিলমারী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম সাবু, রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সদস্য মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, চিলমারী বন্দরের ভাষমান তেল ডিপো ঘিরে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ফলে ডিপোর কার্যক্রম ব্যাহত হচ্ছে, আর এতে করে শ্রমিকদের জীবিকা সংকটে পড়ছে। তারা অভিযোগ করেন, ডিপো বন্ধের চক্রান্ত শ্রমজীবী মানুষের পেটে লাথি মারার শামিল।দাবিগুলোর মধ্যে রয়েছে—চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করা, দায়ী কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ দেওয়া, বার্জগুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ডিপোতে তেল মজুদ ও পরিবহণ কার্যক্রম উন্নত ট্যাংকলরির মাধ্যমে চালু করা এবং অস্থায়ী ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে একটি স্থায়ী ডিপোতে রূপান্তর করা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আগামি ২১ জুলাই মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২২ জুলাই থেকে উত্তরবঙ্গের সকল জেলায় লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।পরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বি.পি.সি) চেয়ারম্যানের কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD