1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঞ্চল্যকর ও বহুল আলোচিত একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.জিল্লুর রহমান ওরফে জিল্লুরকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৪, সিপিসি-২ এবং র‌্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল শুক্রবার রাতে ঢাকার সাভার থানাধীন হেমায়েতপুর (পূর্বহাট) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শনিবার (২৮ জুন) র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকা এই আসামী আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে অবস্থান করছিল। অবশেষে র‌্যাব-৪ এর অধিনায়কের নির্দেশনায় র‌্যাব-৪, সিপিসি-২ এবং র‌্যাব-১৩ এর সমন্বয়ে গঠিত একটি টিম তার বিরুদ্ধে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জিল্লুর রহমানকে চিহ্নিত করা সম্ভব হয় এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD