

স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে পুলিশের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, জেলার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে টহল জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
মতবিনিময়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।