

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা : জীবননগর :জীবননগর দেশের বৃহত্তম চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোং এর ২০২৫-২৬ মাড়ায় মৌসুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় কেরু মিল গেটে কেইন কেরিয়ার প্রাঙ্গণে শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।আখ মাড়াই মৌসুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মো.রেজাউল হক(পিপিএম),চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান।এছাড়াও অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা, কেরু এন্ড কোম্পানির কর্মকর্তা বৃন্দ,ইক্ষু চাষি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ বছরে মোট ৫ হাজার ৫৬২ একর জমিতে আখ রয়েছে। এর মধ্যে কৃষকের জমিতে রয়েছে ৩ হাজার ৯৩৫ একর জমিতে। এবং কেরুর নিজস্ব জমিতে আখ রয়েছে ১ হাজার ৬২৫ একর জমিতে।২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৬৯ কার্যদিবসে ৭৬ হাজার মেট্রিকটন আখ মাড়াই হবে।চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৫৬ মেট্রিকটন। চিনি আহরনের হার ৫ দশমিক ৬ শতাংশ।