1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চমেক হাসপাতালে র‌্যাবের বিশেষ অভিযানে ৭০ জন আটক ,২১ দালালকে শাস্তি | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্সে শরীফ ফার্মাসিউটিক্যালসের ১৫ বছর পূর্তি উদযাপন

চমেক হাসপাতালে র‌্যাবের বিশেষ অভিযানে ৭০ জন আটক ,২১ দালালকে শাস্তি

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১০ বার পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সাড়াশি অভিযান চালিয়ে ৭০ জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

২৫ জুন বুধবার সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে ২১ জনকে শাস্তিমূলক সাজা দেওয়া হয়।

অভিযান শেষে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, যে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে যাচাই-বাছাই করে ২১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে ।অন্য যারা গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে যদি অপরাধের সঙ্গে জড়িত তথ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আটকদের মধ্যে কয়েকজন রয়েছে যারা এর আগেও আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছে। তারা সাজা ভোগ করে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে।

চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এসময় জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। আমরাও হাসপাতালকে দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।র‌্যাবের অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। হাসপাতাল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে উৎসাহিত করে। আমরা চাই, এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক গণমাধ্যমকে জানান, যে ২১ জনকে তথ্য প্রমাণ সহ আটক করা হয়েছে তাদের অপরাধের ধরন অনুযায়ী ১ থেকে ৩০ দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনেকে এর আগেও সাজা ভোগ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD