1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) গভীর আধ্যাত্মিক পরিবেশে আয়োজন করেছে খতমে কোরআন ও দোয়া মাহফিল।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮ টায় সিএমইউজে মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়ায় সাংবাদিক সমাজের শীর্ষ নেতৃবৃন্দ, প্রবীণ সদস্য এবং চট্টগ্রামে কর্মরত গণমাধ্যম কর্মীরা একত্রিত হয়ে দেশের বরণীয় এ নেত্রীর আশু আরোগ্য কামনা করেন। মাহফিলের সভাপতিত্ব করেন সিএমইউজে সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নেওয়াজ।

এর আগে ১০ জন সম্মানিত আলেমে-দ্বীন পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম করেন। পুরো মিলনায়তনজুড়ে ছিল নীরবতা, আধ্যাত্মিক আবেগ ও ভক্তিভরে ভরপুর এক পরিবেশ-যেখানে প্রতিটি দোয়া ছিল হৃদয়ের গভীর আকুতিতে উচ্চারিত।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন – চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর ডিভিশনাল এডিটর সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ, সিএমইউজে কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল মাওলা রিপন, শহীদুল ইসলাম ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুলসহ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যরাসহ চট্টগ্রামে কর্মরত সাংবাদিক নেতা ও পেশাজীবীরা।

সাংবাদিক নেতা ও অংশগ্রহণকারীরা বলেন-মানবতার কল্যাণে নিবেদিত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশে গণতন্ত্র, বহুমতবাদ ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সুস্থতা শুধু একটি পরিবারের নয়, বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যও অপরিহার্য।

খতমে কোরআন শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ আরোগ্য, দীর্ঘায়ু এবং শক্তি-সাহস ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করা হয়। এছাড়া দেশের শান্তি, স্থিতিশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জাতির সামগ্রিক কল্যাণ কামনাও করা হয়।

সাংবাদিক সমাজের এই আয়োজন উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাবোধ, মানবিকতা ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রকাশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD