1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মোশারফ হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নিদের্শক্রমে কেন্দ্রীয় যুবদলের সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যূগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে স্ব-পদে বহাল করা হলে কর্মী সমর্থকরা শুকরিয়া আদায়ের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানতে চাইলে যুবদল মোশাররফ হোসেন বলেন, মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দলের সকল স্তরের কর্মী সমর্থকদের প্রতি তাদের আন্তরিকতার জন্য ভালবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামনের দিনে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে নিতে চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD