1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চট্টগ্রামে বাবলা হত্যা মামলাসহ গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৬ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে বাবলা হত্যা মামলাসহ গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৬

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ছাড়া চট্টগ্রামের চালিতাতলী ও রাউজানে গোলাগুলির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে র‌্যাবের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বাবলা হত্যা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন— মো. আলাউদ্দিন ও মো. হেলাল। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পরই অভিযানে নামে র‌্যাব ৭।

এ ছাড়া রাউজানে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত ইশতিয়াক চৌধুরী অভিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাবলা হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চালিতাতলীতে প্রতিবন্ধী অটোরিকশাচাককে গুলি ও রাউজানে গোলাগুলির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বুধবার, ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সরোয়ার বাবলাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একইদিন রাত ৯টার দিকে রাউজানের বাগোয়ান এলাকায় গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত ৫ জন। এরপর গতকাল বৃহস্পতিবার নগরীর চালিতাতলীতে এক অটোরিকশাচালকে গুলি করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD