1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চট্টগ্রামে জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে অধ্যক্ষ নুরুল আমিন | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

চট্টগ্রামে জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে অধ্যক্ষ নুরুল আমিন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২( ফটিকছড়ি) সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, দীর্ঘ সময় ধরে জামায়াতে ইসলামী দেশে সৎ, আদর্শবান ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলছে। দেশের মানুষ এখন আর দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের কবলে থাকতে চায় না। তারা একটি কল্যাণমূলক ও ন্যায়ের রাষ্ট্র চায়। এই মুহূর্তে এমন রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের কোনো বিকল্প নেই।

২০ জুন, শুক্রবার চট্টগ্রাম নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াত আয়োজিত বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে এবং জাতীয়তাবাদী ও ইসলামী মুল্যবোধের অন্যান্য সমমনা দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী। অধ্যক্ষ হেলালী বলেন, “চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-১০ আসন বহু শহীদের আত্মত্যাগে গৌরবময়। এই এলাকায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে পরিবর্তনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।

সভা পরিচালনা করেন শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, ডা. খালেদ বিন কবির, ইমরান সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD