1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চকবাজারে র‍্যাবের অভিযানে বিপুল নিষিদ্ধ পলিথিন জব্দ: তিন ব্যবসায়ীকে জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

চকবাজারে র‍্যাবের অভিযানে বিপুল নিষিদ্ধ পলিথিন জব্দ: তিন ব্যবসায়ীকে জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে তিন লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ এবং কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার(৬ নভেম্বর) র‌্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. আবু হাসান এবং পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুনেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে র‌্যাব-১০ ও ডিএমপি সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন ও নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. জসিমকে ১ লাখ ৫০ হাজার টাকা, মো. আলামিনকে ১ লাখ টাকা এবং বাবুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, এসব ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন বিক্রির মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‌্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD