1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঘোড়াঘাটে সংবাদ সম্মেলনে ফেসবুকে ভিত্তিহীন পোস্টের দায় স্বীকার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে সংবাদ সম্মেলনে ফেসবুকে ভিত্তিহীন পোস্টের দায় স্বীকার

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত

মাহতাব উদ্দনি আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিত্তিহীন তথ্য দিয়ে বিএনপি’র কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ করে কমেন্ট, শেয়ার ও পোস্টে করার দায় স্বীকার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন মো. আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি।
আজ রোববার (২২ জুন) সকালে সিংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে তিনি সংবাদ সম্মেলনে দায় স্বীকার করেন।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি মো. আবু বক্কর সিদ্দিক, পিতা.মৃত, আজিমুদ্দিন মন্ডল, গ্রাম- সিংড়া কলেজপাড়ার বাসিন্দা।আমার ফেসবুক আইডি থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৩নং সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সারোয়ার হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে ফেসবুকে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ করে কমেন্ট, শেয়ার ও পোস্ট করি।পোস্টগুলো বিভিন্ন লোকের দৃষ্টিগোচর হলে তারা আমার কাছে অভিযোগের তথ্য প্রমান চেয়ে জিজ্ঞাসাবাদ করলে আমি এর সঠিক উত্তর দিতে পারিনি। আমি পরে বিষয়টি বুঝতে পেরে অনুতপ্ত হই।পোস্টের কারণে সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, স্থানীয় ব্যক্তি হাসান সরকার, দিলমু ও আব্দুল হাকিম সহ বিভিন্ন ব্যক্তির সামাজিক ভাবে যে সম্মানহানি হয়েছে আমি এর জন্য সকলের নিকট আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সকলে আমাকে ক্ষমা করে দেবেন।’তিনি আরও বলেন, ‘এছাড়া ফেসবুক সম্পর্কে আমার তেমন কোনো ধারণা না থাকায় আজ থেকে আমার ফেসবুক আইডিটি ডি-এক্টিভ করে দিলাম।’এ সময় সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা কর্মী ও সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD