1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঘোড়াঘাটে দখলীয় সম্পত্তি বে-আইনী হস্তক্ষেপ বন্ধে মানববন্ধন | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাটে দখলীয় সম্পত্তি বে-আইনী হস্তক্ষেপ বন্ধে মানববন্ধন

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে এমএফআরও (জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুর) কর্তৃক উপজেলার ৫টি কলোনীর অধীন ১৪টি মৌজায় ১৩৭৫ একর এস.এ রেকর্ডীও মালিকদের সম্পত্তিতে বে-আইনী হস্তক্ষেপের প্রতিবাদ ও আইনগত সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বেশ কিছু দাবী উল্লেখ করে ১৮০জন স্বাক্ষরিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়। শনিবার (১২ জুলাই) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে ঘোড়াঘাট-হিলি রোডে উপজেলার ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফসারাবাদ ও নুরজাহানপুর কলোনী বাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলোনী বাসীর পক্ষ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা,জাতীয় নাগরিক কমিটি(এস.সি.পি) উপজেলা সমন্বয়ক প্রভাষক আব্দুল মান্নান সরকার, গ্রামের বাসিন্দা জালাল উদ্দীন, সরফরাজ আহমেদ দুলাল, রাকীব হাসান প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান সরকার ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণ করে ব্রিটিশ সৈনিক মহাজেরদেরকে ১৪ টি মৌজায় ৫ একর করে ১৩৭৫ একর জমি এক এককালীন লীজ প্রদান করেন। পরবর্তীতে মহাজের সৈনিকগণের নামে এসএ রেকর্ডভুক্ত হলেও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংস্থা এমএফআরও কর্তৃক সেনা ক্যাম্প স্থাপন করে কলোনীর বাসিন্দাদের বাড়িঘর নির্মাণে বাধা সহ ৯৯ বৎসরের লীজ নেওয়ার জন্য জোর জুলুম ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বক্তারা বিষয়টি নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা গ্রহণের আহবান জানান। মানববন্ধনে ৫টি কলোনী সহ উপজেলার প্রায় ২ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ক্যাপশনঃ মানববন্ধনে গ্রাম বাসীর পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ব্যারিস্টার সানি আব্দুল হক ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD