1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঘোড়াঘাটে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২৭ বার পঠিত

মাহতাব উদ্দনি আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরকর্তৃক বাস্তবায়িত- টেকনোলজি এম্পায়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজডরুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে ২ মাসমেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯ জুন ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়েরআয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে সফলতা অর্জন করতে পারেন তাহলে এ প্রশিক্ষণ কোর্সটি সার্থক হবে। এছাড়াও এ প্রশিক্ষণ পরবর্তী আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সার বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে আহবান জানান।অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আব্দুর রেজার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল খালেক, প্রশিক্ষক নন্দ চৌধুরী, মো. রোকনুজ্জামান প্রমুখ।এ সময় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহ তাজুল করিম, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, ২০ জন যুব ও ২০ যুব মহিলা প্রশিক্ষনার্থী, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।শেষে সকল অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের হাতে যাতায়াত ভাতা হিসেবে প্রত্যেককে ৮ হাজার ৮ শত টাকা ও সনদপত্র তুলে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD