

মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট,(দিনাজপুর) উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটেএকদিনের ব্যবধানে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশু-কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (১ জুলাই) বিকলে উপজেলার ২ নং পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামে শিশু নূর মোহাম্মদ (২) বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশেপুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামে আরো পুকুরে ডুবে হাসিব মিয়া(১২) নামে আরো এক কিশোরের মৃত্যু হয়। হাসিব মিয়া(১২) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এসব মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায়পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।