1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঘুমধুম সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে ফের ১ লাখ ইয়াবা জব্দ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

ঘুমধুম সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে ফের ১ লাখ ইয়াবা জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২৫ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে মিয়ানমার থেকে আনার পথে ফের ১ লক্ষ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। এ সময় অভিযান টের পেয়ে মাদক বহনকারীরাপালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২৫ জুন) ভোররাতে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকা থেকে এ-সব ইয়াবা জব্দ করেন। স্থানীয়রা জনান সম্প্রতি মাদক চোরাচালান রোধে বড় সাফল্য পেয়েছে কক্সবাজার বাংলাদেশ বার্ডার গার্ড ব্যাটালিয়ন
(৩৪বিজিবি)।৩৪ বিজিবির পাঠানো গক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র অভিযানিক দল ভোররাতে সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়।এ সময় দুটি কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন,“মাদকের বিরুদ্ধে বিজিবি’র অবস্থান ‘জিরো টলারেন্স’। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির প্রতিটি টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই অভিযানে বড় একটি ইয়াবার চালান আটক করা সম্ভব হয়েছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD