1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঘুমধুম খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

ঘুমধুম খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪০ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের ঘুমধুম খাল থেকে অজ্ঞাত যুবকের ভেসে আসা একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৯ জুন বেলা পৌণে ১২টারদিকে নয়াপাড়া সংলগ্ন ঘুমধুম খাল থেকে মরদেহটি উদ্ধার করেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।তার বয়স অনুমান ৩০ বছর হতে পারে বলে জানান পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাসরুরুল হক বলেন, বেলা ১২টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম খালে একটি মৃতদেহ ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে।
তিনি বলেন, ‘নিহতের ডান হাতে নাইলনের তৈরি একটি রশি বাধা অবস্থায় ছিল। শরীরে পচঁন ধরেছে। মৃতদেহের বিভিন্ন অংশের চামড়া খসে গেছে। এতে চেহারা বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, অন্তত ২/৩ দিন আগে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।ওসি আরও জানান, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD