

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে ফের ২০ পিস ইয়াবা টেবলেটসহ দুই রোহিঙ্গা বহনকারী কিশোরকে আটক করেছে ৩৪ বিজিবি জোয়ানরা। শুক্রবার (২৭ জুন) দুপুরে এ-সব বার্মিজ ইয়াবাসহ এ দুই রোহিঙ্গা কিশোরকে আটক করতে সক্ষম হন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী জামালের ঘের নামক স্থানে ওঁত পেতে থাকে। এসময় ২ ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে আসে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। তারা হলেন করিম উল্লাহ (১৮), পিতা মোঃ সুলতান, ক্যাম্প-৮-ই, ব্লক-বি/৮১ এবং মোঃ মুজিবুর রহমান (১২) পিতা পীয়ার মোহাম্মদ, ক্যাম্প-৮-ই, ব্লক-৮৯; উভয়েই এফডিএমএন (ফোর্সিবলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনালস)। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে এ বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
এ বিষয়ে কক্সবাজার বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে বিজিবি। মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচার প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সম্প্রতি বড় ধরনের চালান আটক সম্ভব হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন,সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত আছে থাকবে। আমরা জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”স্থানীয় সচেতন মহল বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই ধরণের অভিযান সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখয় বিজিবির প্রশংসা করেন। একইসঙ্গে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে নিয়মিত এই অভিযান জোরদার রাখতে হবে।”উল্লেখ্য, কক্সবাজার সীমান্তের নাইক্ষ্যংছড়ি এলাকায় মাদক চোরাচালানের একটি বড় রুট হিসেবে পরিচিত। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বার্মিজ ইয়াবা নিয়ে চক্রটি প্রায়শই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির ধারাবাহিক অভিযান এসব তৎপরতায় লাগাম টানতে ভূমিকা রাখছে।